শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০১:২৩ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে ভূমিহীন-গৃহহীন মুক্ত হওয়ায় আনন্দ র‌্যালী

আনন্দ র‌্যালী

মো. মশিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর): স্বাধীনতার মাসে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে নাজিরপুর উপজেলা। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ আনন্দ র‌্যালি হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল, নাজিরপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মোরারেফ হোসেন খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের আহবায়ক নজরুল ইসলাম বাবুল, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সরকারী কর্মকর্তা কর্মচারী, উপকারভোগীসহ সকল শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে ১ম, ২য়,৩য় পর্যায়ে ইতিমধ্যে ৮২১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ৩১০টি পরিবারকে পূর্ণবাসনের কার্যক্রম চলমান রয়েছে। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শুভ উদ্ভোধন করবেন এবং নাজিরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষনা করবেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়