শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল 

ঝাড়ু মিছিল 

খাদেমুল বাবুল, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবাহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আমিনুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে রোববার দুপুরে পচাবাহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন , সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন, স্থানীয় শিক্ষক শেক মমতাজ আলী , রিয়াদ হোসেন, সমসেরসহ আরও অনেকেই। 

বক্তৃতাদের অভিযোগ , প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয়ে যোগদান করার থেকেই একক আধিপত্য বিস্তার করে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ বাণিজ্য এবং অবৈধভাবে গোপনে ম্যানিজিং কমিটি গঠনসহ নানা অনিয়ম দূর্নীতি করে আসছেন। এসব প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীনের পরিবারসহ স্থানীয়দের নামে একাধিক মামলা দায়ের করেন। এর আগে পচাবহালা বাজারে মামলা প্রত্যাহার ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। 

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই সততার সহিত দায়িত্ব পালন করে আসছি। আর ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ নিয়ম মেনেই দেওয়া হচ্ছে। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সম্পন্ন মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়