শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:২৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজ আবু আসিফের খোঁজ পেতে স্ত্রীর আর্জি

আবু আসিফের স্ত্রী

গোলাম সারোয়ার, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ এর সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তার স্ত্রী মেহেরুন নিসা মেহেরীন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে এই চিঠি তিনি প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর এই চিঠি দেন। এই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আশুগঞ্জ প্রেসক্লাবকে অনুলিপি দেয়া হয়েছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় এবং কী অবস্থায় আছে তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা যাওয়া করছে। তাদের ভয়ে আমি নিজেই পালিয়ে ছিলাম। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতেই একটা কিছু করবো।

তিনি আরো উল্লেখ করেন, এই নির্বাচনে আবু আসিফ আহমেদ লেভেল প্লেয়িং ফিল্ড পাননি। যাদের এজেন্ট দেয়ার কথা তাদেরও হুমকি দেয়া হচ্ছে। আবু আসিফকে খুঁজে পেতে সব ধরনের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে এই অভিযোগ দাখিলের পর বিকালে আবু আসিফের বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন মেহেরুন নিসা মেহেরীন। এসময় তার সাথে আত্মগোপনে থাকা আবু আসিফ আহমেদ এর শ্যালক সাফায়াত সুমনসহ ৫জন কর্মচারী উপস্থিত ছিলেন। ভয়ে তারা নিজেরাই আত্মগোপনে ছিলেন বলে জানান।

আবু আসিফের বাসার কেয়ার টেকারের সাথে মেহেরুন নিসা মেহেরীন এর একটি মোবাইল কল রেকর্ডের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে বার বার তিনি তা এড়িয়ে যান।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ