শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্ডিয়া হারবাল সেন্টারকে অর্থদণ্ড , চিকিৎসককে কারাদণ্ড

স্বপন দেব: মৌলভীবাজারের কুলাউড়ায় নিম্নমানের ওষুধ মজুদ, বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে ইন্ডিয়া হারবাল সেন্টারকে ৫ হাজার টাকাসহ প্রতিষ্ঠানের ইউনানি চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, দেলোয়ার হোসেন নামের ওই ইউনানি চিকিৎসককে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের উছলাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। দন্ডপ্রাপ্ত চিকিৎসক হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেম খানের ছেলে মো. দেলোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার বিকেলে শহরের উছলাপাড়ায় ইন্ডিয়া হারবাল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিম্নমানের ওষুধ মজুদ ও বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে ইন্ডিয়া হারবাল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক মো. দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকাসহ তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে প্রায় ১ লক্ষ টাকার বিভিন্ন নামীয় নিম্নমানের ওষুধ, পোস্টার ও মালামাল জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, দন্ডপ্রাপ্ত ওই চিকিৎসক পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত লাখ টাকার মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার জন্য ওষুধ তত্ত্বাবধায়ক ও পুলিশকে দায়িত্ব দেয়া হয়।
প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ