শিরোনাম
◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের নতুন ডিসি আবুল কালাম আজাদ

নতুন ডিসি আবুল কালাম আজাদ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই আদেশে কিশোরগঞ্জসহ ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়।

এ সংক্রান্ত আদেশে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ার আগে মোহাম্মদ আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণায়ের উপসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।    

এর আগে, উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

এদিকে একই আদেশে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লা জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি করা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ