শিরোনাম
◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল ◈ তাহসিফ সৌরির মৃত্যুর পর আত্মগোপনে দিশা, যেভাবে হলেন গ্রেপ্তার ◈ পোশাকের বাইরে রফতানিতে চমক দেখাচ্ছে বাংলাদেশের 'চুল' ◈ সোমবার থেকে ঢাকাসহ ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু ◈ শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩১৮ কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক ◈ ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, চাকরিতে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যস্ততম সড়কটি এখন মরণফাদ, চরম ভোগান্তিতে যাত্রিরা

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার ঐতিহ্যবাহি ফাঁসিয়াতলা বাজারের ব্যস্ততম সড়কে সামান্য বৃষ্টিতেই কোমর পর্যন্ত পানি জমে যায়। মনে হচ্ছে সড়ক নয় এ যেন এক পানি ভর্তি খাল। এবং কি এ সড়কে পানি জমে কর্দমাক্ত অবস্থা হয়ে যায়।

এতে করে দিন-দিন জনসাধারনের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। তবে ভুক্তভোগী পথচারীদের দাবি, বাজার ও সড়কের পাশে কোন ড্রেন না থাকায় সংস্কারের অভাবে এই সড়কে কোমড় পানি জমাট থাকে সবসময়। ফলে বৃষ্টির পানি কোনো দিকে সরতে না পেরে সড়কে পানি জমে ভোগান্তির সৃষ্টি করছে।

রোববার সন্ধ্যায় ফাঁসিয়াতলা বাজার ও পশুরহাট রোড সড়ক এলাকা ঘুরে জানা যায়, সড়কে বৃষ্টির কারণে কাদাপানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ীরা ও পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন।

কথা হয়, ফাঁসিয়াতলা বাজারের স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সাথে। তারা জানান, বাজারের ভিতরে ও সড়কের পাশে কোন ড্রেন না থাকায় বৃষ্টির পানি সরতে না পারায় পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সময় ভ্যান, ইজিবাইক ও মোটসাইকেল সড়কের পানিতে ডুবে যাত্রীরা ভীজে যাচ্ছে।

এ সড়কটি সংস্কার কাজ শুরু করলেও এক অজানা রহস্যের কারনে মাসের পর মাস কাজ ফেলে রেখেছে ঠিকাদার। কাজের অগ্রগতির কোন চিহৃ দেখা যাচ্ছে না। যে কারণে ভোগান্তি পোহাচ্ছেন এলাকার সাধারন জনগণ। 

উল্লেখ্য, এ সড়কে প্রতিদিনই চলছে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কের পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কালিনগর-ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, হাসপাতালে যাতায়াতকারী রোগীরা, মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ কয়েক হাজার মানুষ।

এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মোঃ শিরাজুল ইসলাম জানান, ওই সড়কটি সংস্কার না করা পর্যন্ত পানি ও কাদা মুক্ত হবে না। তবে চেষ্টা চলছে সংস্কার করার।

উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, সড়কে পানি জমে থাকার বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেখা উচিত। যেহেতু বিষয়টি জনগুরুত্বপূর্ণ।

এএইছ