শিরোনাম
◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৭ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুমব্রু সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ২৭টি মহিষ জব্দ করেছে বিজিবি 

তুমব্রু সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ২৭টি মহিষ জব্দ করেছে বিজিবি 

কামাল শিশির, রামু: নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে আনা ২৭ টি মহিষ জব্দ করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির একটি  টহল দল। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক  ৪ ঘটিকার সময় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের মক্কর টিলা নামক স্থান হতে মালিক বিহীন ২৭টি অবৈধ ভাবে আনা মায়ানমারের মহিষ উদ্ধার পূর্বক জব্ধ করেছে বিজিবি। এ সময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে বিজিবি।

মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকার বাহিনীর সাথে বিচ্ছিন্নবাদী গ্রুপের সংঘর্ষের মাঝেও বাংলাদেশে অবাধে ডুকছে বিদেশি সিগারেট, মদ, বিয়ার, ইয়াবা, গরু, মহিষ সহ বিভিন্ন অবৈধ পণ্য। সরকার হারাচ্ছে রাজস্ব।

সীমান্তে নিয়োজিত বিজিবি,আনসার,পুলিশ প্রতিদিন বিপুল পরিমাণ মাদক,অবৈধ পণ্য সহ পাচারকারীদের আটক করলেও রাঘববোয়ালরা থেকেই যাচ্ছে ধরাচোয়ার বাইরে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন মাদককারবারী, চোরাচালানীরা যতই ক্ষমতাধর হউক তাদের প্রমাণ সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে সোপর্দ করুন। অবৈধ ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী,গ্রাম পুলিশ ও চৌকিদারদের নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়