শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৫ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসিকের ৩টি ওয়ার্ডে জ্বলছে আধুনিক সড়ক বাতি

আব্দুল্লাহ আল আমীন : শনিবার  সন্ধ্যা থেকে কাচারি জামে মসজিদ থেকে আমপট্টি, দূর্গাবাড়ি রোড, আমলাপাড়া রোড, মৃত্যুঞ্জয় স্কুল রোড, হরিকিশোর রায় রোড, বড় বাজার, ছোট বাজার, স্বদেশী বাজার এবং কালীবাড়ি মরহুম ফজলে হক সড়কে জ্বলতে শুরু করেছে আধুনিক এলইডি বাতি।
 
নতুন সড়কবাতিতে সড়কসমূহ হয়ে উঠেছে আরও আলোকিত, আরও নিরাপদ। শনিবার  সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরী ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের এসব সড়কের পোলসহ আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।  
 
এ সময় মেয়র  বলেন, উদ্বোধনকৃত সড়কসমূহের মত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাকি সড়ক গুলোও ধীরে ধীরে আলোকিত হবে। নাগরিক স্বাচ্ছন্দ ও নিরাপত্তা নিশ্চিতে এবং শতভাগ আলোকিতকরণের লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি  আরও বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপনে ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশন জুড়ে ৬ হাজার ৬৭৩ টি পোলসহ সড়কবাতি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ বছরের মধ্যে এসব সড়কবাতি শহরকে আলোকিত করবে।
 
উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ১ আসিফ হোসেন ডন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, এ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: আল আমিন 
  • সর্বশেষ
  • জনপ্রিয়