শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৭ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধের জেরে ৫৬ মাল্টা ও পেয়ারা গাছ কর্তনের অভিযোগ 

মাল্টা ও পেয়ারা গাছ কর্তনের অভিযোগ 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা। তার জেরে ৫৬ মাল্টা ও পেয়ারা গাছ কর্তন করে দিল বিবাদী।

জানাগেছে, জমি-জমা নিয়ে বিরোধে ও আদালতে মামলার কারণে মাঠের মাল্টা গাছ ও পেয়ারা গাছ কেটে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটেছে মহেশপুর উপজেলার হামিদপুরের হুদোর মাঠে।

ভুক্তভুগির অভিযোগ সূত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার হামিদপুর মৌজার হুদোর মাঠে ৬ শতক জমি নিয়ে শংকরহুদা গ্রামের মাওলা বক্স এর ছেলে মতিয়ার মন্ডলের সাথে বামনগাছী (বেলেমাঠ) গ্রামের শহিদুল মন্ডলদের দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা চলে আসছে। 

এলাকাবাসী জানান, পৈত্রিক সূত্রে পাওয়া ঐ জমি বামনগাছী (বেলেমাঠ) গ্রামের শহিদুল মন্ডল প্রায় ৫০ বছর ধরে ভোগ দখল ও জমিতে চাষ করে আসছেন। বর্তমানে ভুক্তভুগি শহিদুল মন্ডল ঐ জমিতে মাল্টা ও পেয়ারা গাছ রোপন করেন। গত রাতে মতিয়ার মন্ডল ধরন্ত ৫৬টি মাল্টা ও পেয়ারা গাছ কেটে সাবাড় করে দেয়। গাছ কাটতে বাধা দিলে প্রতিপক্ষরা গাছের মালিককে গালিগালাজ ও মারপিট করতে আসে। এমনকি প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভুগি শহিদুল মন্ডল বাদি হয়ে মতিয়ার মন্ডল, মশিয়ার মন্ডল ও আজিজার মন্ডলকে আসামি করে গতকাল মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শহিদুল মন্ডলের ছেলে লাল্টু জানান, আমার চাচা মতিয়ারদের সঙ্গে জমি নিয়ে একটু ঝামেলা আছে। তারা আমাদের ধরন্ত ৫৬ মাল্টা ও পেয়ারা গাছ কেটে দিয়েছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদ জানান, বিষয়টি তদন্তের জন্য এএসআই রেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এএসআই রেজা জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ