শিরোনাম
◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসন-পুলিশের বিভিন্ন স্তরে গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় : রিজভী

মনিরুল ইসলাম : প্রশাসন, পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, এসব শক্তির মদদেই গত তিন-চার দিনের মধ্যে বিএনপির তিনজন নেতাকে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ২০ নভেম্বর  বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করলেও দেশের ভেতরেও তাদের বিপুল অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে সন্ত্রাসী ও টোকাইদের মাধ্যমে বিভিন্ন স্থানে নাশকতা চালানো হচ্ছে। গাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং বিএনপি নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হচ্ছে।

তিনি বলেন, শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্য রাজনৈতিক শক্তির নেতাকর্মীরাও হামলার শিকার হচ্ছেন। লন্ডনে নাহিদের ওপর হামলা এবং এবি পার্টির মঞ্জুর গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি এসব কর্মকাণ্ডে প্রতিবেশী দেশ থেকে মদদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পত্রিকায় দেখেছেন, তিনি ডিসেম্বরে ফিরবেন। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইল ফোনেও এ-সংক্রান্ত একটি ক্ষুদে বার্তা ছিল, যা তাকে গ্রেপ্তারের পর দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, ভেতরে ভেতরে এখনও ফ্যাসিস্টদের দোসররা সক্রিয় রয়েছে।

শেখ হাসিনার রাজনৈতিক কৌশল প্রসঙ্গে রিজভী বলেন, ‘শেখ হাসিনার একটা লাশ দরকার, সেই লাশ নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলতে চান। কিন্তু আমরা তো শেখ হাসিনার মতো আচরণ করতে পারি না।’

তিনি বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে হবে, যাতে আর কখনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। সমাজে গণতন্ত্রের চর্চা ও মানুষের নিরাপত্তা যত বাড়বে, মানুষ ও সমাজ তত বেশি স্থিতিশীল হবে।

মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন স্মরণ করে রিজভী বলেন, ফ্যাসিস্ট আমলের ১৭ বছরের বড় একটি অংশ তিনি বেঁচে ছিলেন। হাসপাতালের শয্যায় শুয়েও আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাকে আন্দোলন থেকে নিবৃত্ত করতে যশোরের বাড়িতে বোমাবাজি পর্যন্ত করা হয়েছিল।

তিনি বলেন, তরিকুল ইসলামের মতো রাজনৈতিক ধ্রুপদি চরিত্রকে আমাদের স্মরণে রাখতে হবে।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ