ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে বাসের চাপায় শাহাজান কবির (৫০) নামের এক বিএনপির নেতা নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা- চরফ্যাশন সড়কের গজারিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজান কবির লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও লালমোহন বাজারের সানমুন টাইলসের মালিক ছিলেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নিহত শাহজান কবির মোটরসাইকেল যোগাযোগে লালমোহন আসছিলেন। এসময় গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় আসলে একটি বিপরীতমুখী যাত্রীবাহি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বক্তব্য ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।