শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ ১ মাদক কারবারি গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিক্রি করার সময় ৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিটন মন্ডল (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  বিকেলে আদমদীঘি উপজেলার মুরইল হতে শাওইলগামী পাকা রাস্তার উপর একটি দোকানের সামনে থেকে উল্লেখিত পরিমান ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন মন্ডল নসরতপুর ইউপির মুরইল বাজারের সাইদুল ইসলামের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানায় , বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলার মুরইল হতে শাওইলগামী পাক রাস্তায় জনৈক রাশেদুল ইসলামের নির্মাণ সামগ্রীর দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সেখানে অভিযান চালান। এসময় নেশার ৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিটন মন্ডলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। 

  • সর্বশেষ