শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার  প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও গার্ড অব অনার প্রদান না করার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো মুক্তিযোদ্ধার প্রতি যেন এ ধরনের অসম্মানজনক আচরণ করা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবেছ উদ্দিন, সদস্য সচিব মো. আবদুল হান্নান, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসনাত, সদস্য মো. চান আলীসহ প্রায় ৩০ থেকে ৪০ জন বীর মুক্তিযোদ্ধা।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে মো. আবেছ উদ্দিন বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মারা যাওয়ার পর তাঁর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মীর বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও কেন তাঁকে যথাযথ সম্মান ও গার্ড অব অনার দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে তাঁরা এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন। ভবিষ্যতে যেন কোনো মুক্তিযোদ্ধাকে এভাবে অসম্মানিত হতে না হয়, সে জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।

চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি ঘোষণা করা হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে শহীদ হাসান চত্বরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ