শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই বাজারে হাজার টন ইলিশ, দাম কত? ◈ ঢাকার যানজট নিরসনে ২৫৮ কিলোমিটার সাবওয়ে ও ৮৮ কিলোমিটার রিং রোড নির্মাণের পরিকল্পনা ◈ মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রয়োগের দাবি বিজ্ঞানীদের, নেই গবেষণাপত্রে প্রমাণ ◈ ‌নিউইয়‌র্কে সরকারি অর্থ লোপাটের অভিযোগ, বিপুল সম্পদের মালিক একশ্রেণির প্রবাসী বাংলাদেশির দরজায় এফ‌বিআই  ◈ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সাইবার হামলায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ ◈ যে কারণে শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় ◈ জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’: আরও যা জানালো পিবিআই (ভিডিও) ◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করেছে ‘চাইনা মার্কেট’। স্থানীয় ব্যবসায়ীদের দেশীয় পণ্য বিক্রির সুযোগ তৈরি এবং সাধারণ মানুষের কেনাকাটা সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কের পাশে মার্কেটটির উদ্বোধন করেন মেসার্স মিজান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ মার্কেটে স্থানীয় ব্যবসায়ীরা দেশীয় পণ্য বিক্রির সুযোগ পাবেন। পাশাপাশি সাধারণ মানুষও সহজে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

মার্কেটটিতে মাদক, জুয়া কিংবা উচ্চ শব্দে গান-বাজনার মতো কোনো কর্মকাণ্ড পরিচালিত হবে না বলে জানান তিনি। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখা এবং ইসলামী শরিয়াহ বিরোধী কার্যক্রম বন্ধ রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মার্কেটটি স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ