শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই বাজারে হাজার টন ইলিশ, দাম কত? ◈ ঢাকার যানজট নিরসনে ২৫৮ কিলোমিটার সাবওয়ে ও ৮৮ কিলোমিটার রিং রোড নির্মাণের পরিকল্পনা ◈ মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রয়োগের দাবি বিজ্ঞানীদের, নেই গবেষণাপত্রে প্রমাণ ◈ ‌নিউইয়‌র্কে সরকারি অর্থ লোপাটের অভিযোগ, বিপুল সম্পদের মালিক একশ্রেণির প্রবাসী বাংলাদেশির দরজায় এফ‌বিআই  ◈ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সাইবার হামলায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ ◈ যে কারণে শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় ◈ জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’: আরও যা জানালো পিবিআই (ভিডিও) ◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আদালত চত্বর থেকে যুবককে তুলে নিয়ে হাত-পায়ের রগ কাটার অভিযোগ

হারুন-অর-রশীদ,​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর আদালত চত্বর থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামে এক যুবককে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা তার বাম হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকার রেললাইনের পাশে এ নৃশংস ঘটনা ঘটে।

​আহত বাচ্চু খাঁ শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেটর শ্রমিক।

​স্থানীয় সূত্রে জানা যায়, আহত বাচ্চুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

​ঘটনার বিবরণ দিয়ে বাচ্চুর ভাই বাদল খাঁ বলেন, “সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আদালতপাড়া এলাকায় যান বাচ্চু। সেখান থেকে ১৫-২০ জনের একটি দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি ইজিবাইকে করে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেয়।”

​এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ধরনের কোনো ঘটনার তথ্য এখনো পুলিশকে জানানো হয়নি এবং থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ