শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমোহনে সেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে শিম গাছ রোপণ নিয়ে বাগবিতণ্ডার জেরে ধরে ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মো. ফিরোজ (৪৫) কে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজ কালমা ইউনিয়নের  (উত্তর) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক 
একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাশেম আলীর ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছ, গত বৃহস্পিতবার উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়িতে  ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে তার নিজস্ব জমিতে শিম গাছ রোপণ করে সেখানে বাঁশের জোঁপ দেয়। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ওই জোঁপ কাজলের স্ত্রী জান্নাত কেটে ফেলেন। নামাজ পড়ে ফিরোজ তা দেখতে পেয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে দা দিয়ে এলোপাথারী কোপাতে থাকেন। স্থানীযরা গুরুত্বর আহত অবস্থায় ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। শনিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার  বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ