শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ, কৃষকদের তাড়া খেয়ে পালাল বিএসএফ

লালমনিরহাটে কৃষকদের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুড়িমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এসে কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালাতে বাধ্য হয়। পরে সীমান্ত পার হয়ে তারা গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করে বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বিকেলে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা চালান। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা একত্রিত হন। তারা লাঠিসোঁটা হাতে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে ধাওয়া খেয়ে তারা পিছু হটতে বাধ্য হন।স্থানীয়দের অভিযোগ, ধাওয়া চলাকালে বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ সদস্যদের মারধরের ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক বক্তব্য জানতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।তবে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি এবং ভিডিও দেখেছি। তবে যেহেতু এটি সম্পূর্ণ সীমান্ত এলাকার বিষয়, তাই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

  • সর্বশেষ