শিরোনাম
◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা’র কঠোর নির্দেশনার পর মাঠে নেমেছে আমতলী থানা পুলিশ।  

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে আমতলী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ১১ জনের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক, যাদের বয়স ১৮ বছরের নিচে। বাকি ৭ জনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। 

আটককৃতদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লখ্য গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি বরগুনা জেলার প্রতিটি উপজেলাকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারকে কঠোর নির্দেশনা প্রদান করেন। সভায় জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমতলী উপজেলার সকল চাঁদাবাজ, মাদক কারবারি ও কিশোর গ্যাং মুক্ত করতে সারাশি অভিযান চলছে। আগামী দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে আজ অভিযান চালিয়ে ১১জনকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। যাচাই বাছাই শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ