শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:২৪ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপূজার ছুটিতে বেনাপোল দিয়ে ৪ দিনে গেল ২০৬৮৩ জন পাসপোর্টধারী

আজিজুল হক, (যশোর) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারত ও বাংলাদেশের ছুটি মিলিয়ে টানা আট দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা বেড়েছে। চিকিৎসা, ব্যবসা ও দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিনই ভারত যাচ্ছেন অনেকে। গত তিন দিনে ২০ হাজার ৬৮৩ জন পাসপোর্টধারী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন।

এদিকে যাত্রীর চাপ বাড়লেও পাসপোর্টধারীদের সেবার মান নিয়ে এবারও অভিযোগ উঠেছে। বিশেষ করে দীর্ঘ লাইনে অপেক্ষা, যাত্রীছাউনি না থাকা, দালালদের দৌরাত্ম্য এবং বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। অন্যদিকে, ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের অভিযোগ, বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা, ক্যানসার আক্রান্ত ও গুরুতর অসুস্থ যাত্রীদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা নেই। যাত্রীছাউনি না থাকায় ভোর থেকে খোলা আকাশের নিচে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ক্লান্ত হয়ে অনেককে সেখানেই বসে পড়তে দেখা যায়। এতে ভারত ভ্রমণের শুরুতেই ভোগান্তির মুখে পড়ছেন পাসপোর্টধারীরা।

পাসপোর্টধারী বলেন, বর্তমানে ভারত ভ্রমণে একজন পাসপোর্টধারীকে এক হাজার টাকা ভ্রমণকর, ৬২ টাকা বন্দর ফি এবং ভারতীয় অংশে ৪০০ রুপি ভ্রমণকর দিতে হচ্ছে। গত পাঁচ বছরে কর ও ফি বেড়েছে প্রায় ৫০ শতাংশ—এমন দাবি করে তাঁরা বলছেন, সে তুলনায় যাত্রীসেবার মান বাড়েনি।

Advertisement

পাসপোর্টধারী আনিসুর রহমান জানন,   প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হলেও ভিআইপি পরিচয়ে একদল যাত্রী আগে যাওয়ার সুযোগ পান। এতে একই নিয়মে সরকারি রাজস্ব পরিশোধ করেও সাধারণ যাত্রীদের বৈষম্যের শিকার হতে হচ্ছে বলে দাবি তাঁদের।

ভারতগামী কয়েকজন যাত্রী জানান, পূজার ছুটিতে চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে তাঁরা ভারতে যাচ্ছেন। তবে দীর্ঘ লাইনে অপেক্ষা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বেনাপোল বন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দীন বলেন, ছুটির সময়ে যাত্রীর চাপ বিবেচনায় নিয়ে পর্যাপ্ত যাত্রীছাউনি, বিশেষ শ্রেণির যাত্রীদের জন্য পৃথক লাইন কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে ভারতগামী পাসপোর্টধারীদের ভ্রমণ আরও সহজ ও স্বস্তিদায়ক হতে পারে।

বেনাপোল বনাদরের উপপরিচালক রুহুল আমিন জানান, । পুজাতে বেড়েছে যাতায়াত। যাত্রীদের সেবা নিশ্চিত করতে বন্দরে জায়গা অধিগ্রহন এবং ভোগান্তি কমিয়ে নিরাপদে পারাপারের জন্য কর্তৃপক্ষ কাজ করছে।