শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর বাউফলে অসহায় পরিবারের পাশে এমপি ড. মাসুদ, স্থায়ী কর্মসংস্থানের আশ্বাস

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের অসহায় ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। পরিবারের সদস্যদের অসুস্থতা ও চরম আর্থিক সংকটের খবর পেয়ে তিনি তাঁদের খোঁজখবর নেন। 

এ সময় তাঁর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয় এবং পরিবারের জীবিকা নির্বাহে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়।

প্রায় ৭০ বছর বয়সী ইউসুফ হাওলাদার ও তাঁর স্ত্রী ফুলচান (৬০) দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তাঁদের বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। ছোট ছেলে সবুজ (১৮) বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত। পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়ায় তাঁদের চিকিৎসা, খাবার ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।

পরিবারের সাত সন্তানের মধ্যে মেজো ছেলে জব্বার (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সীমিত আয়ে নিজের পরিবারের পাশাপাশি অসুস্থ স্বজনদের সহযোগিতা করার চেষ্টা করলেও সবার প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।

Advertisement

এ অবস্থায় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারটিকে স্বাবলম্বী করে তুলতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষ করে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রয়োজনীয় চিকিৎসা এবং পরিবারের সার্বিক কল্যাণে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা, চিকিৎসার প্রয়োজনীয়তা ও আর্থিক সংকটের বিষয়ে খোঁজখবর নেন। তাঁরা পরিবারটির দুর্দশা লাঘবে মানবিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়রা মনে করেন, তাৎক্ষণিক আর্থিক সহায়তার পাশাপাশি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে পরিবারটির দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম হবে।

  • সর্বশেষ