শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার নিহত, আহত ১০

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোঃ আলী (৫৫) নামে এক সিএনজি ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরেরর দিকে ভোলা-চরফ্যাশন ড়কের বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মোঃ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রেজু মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের দালাল বাজার এলাকায় বিপোরীত মুখি দুটি সিএনজির মধ্যে নিয়নতন্ত্র হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি ড্রাইভার মোঃ আলী ঘটনাস্থলেই নিহত হন। এতে অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। এসময় দুটি সিএনজি দুমড়ে মুছরে যায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ