শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৯:৩২ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে বউ-শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন মোঃ জাহাঙ্গীর (২৩)না‌মে এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। বুধবার (১৪ অ‌ক্টোবর) বিকা‌লে সংঘ‌টিত ঘটনায় উদ্ধার হওয়া মোঃ জাহাঙ্গীর সে সরল ইউ‌নিয়‌নের ৪নং ওয়া‌র্ডের পুর্ব কাহার‌ঘোনা আব্দু র‌শিদ ও‌ ছেনু আরা বেগ‌মের পুত্র।

জানা গেছে, বউ-শাশুড়ির সঙ্গে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারে তৎপরতা চালান। একপর্যায়ে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার ব‌্যাপা‌রে উদ্ধার হওযা জাহাঙ্গীর আলম ব‌লেন, আ‌মি বিদ‌্যুতের‌ কাজ ক‌রি। আমার জমা‌নো টাকা পয়সা না দি‌য়ে আমা‌কে মারধর ক‌রে এবং বু‌কের ম‌ধ্যে ছু‌রি মার‌তে চায় তাই বাধ‌্য হ‌য়ে সেখা‌নে উ‌ঠে যাই ব‌লে সে উপ‌স্থিত জনগন ও ফায়ার সা‌র্ভিস কর্মকর্তা‌দের জানায়।

ত‌বে উদ্ধারকা‌রি দ‌লের ফায়ার সা‌র্ভিস কর্মকর্তা‌রা উপ‌স্থিত জনগন‌কে উ‌দে‌শ্যে ক‌রে ব‌লেন, কেউ যা‌তে এ ধর‌নের বিপদজনক কাজ না ক‌রে তার জন‌্য সবাই‌কে সতর্ক ক‌রেন।

  • সর্বশেষ