শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক প্রাক-প্রাথমিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হয়েছে।

এতে দুই শতাধিক খুদে ক্রিকেটার অংশ নেয়। বাছাইয়ে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বিভাগে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে ৩০ জন। দ্বীপে প্রথমবারের মতো এমন আয়োজন ঘিরে খুদে ক্রিকেটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থা সার্বিক তত্বাবধানে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মিজানুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবী, জেলা ক্রিকেট কোচ সুজিত দাশ এবং তরুণ ক্রিকেটার তানিম সিকদার বক্তব্য রাখেন।

Advertisement

বাছাইয়ে অংশ নেওয়া খুদে ক্রিকেটারদের চোখেমুখে ছিল ক্রিকেটার হওয়ার স্বপ্ন। দ্বীপের মাঠে অনুশীলন করে একদিন জেলা, বিভাগীয় কিংবা জাতীয় পর্যায়ে খেলার প্রত্যাশা তাদের। দীর্ঘদিনের অপেক্ষার পর বিসিবির বয়সভিত্তিক বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগকে নিজেদের প্রতিভা তুলে ধরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে তারা।

জেলা কোচ সুজিত দাশ জানান, আগামী ২৩ অক্টোবর রামু বিকেএসপি মাঠে জেলা দলের বাছাই অনুষ্ঠিত হবে। কুতুবদিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের জন্য এটি নিজেদের যোগ্যতা প্রমাণের পরবর্তী সুযোগ।

তবে প্রতিভা থাকলেও দ্বীপের ক্রিকেটারদের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। নিয়মিত মানসম্মত প্রশিক্ষণ, পর্যাপ্ত ক্রিকেট সরঞ্জাম, উপযুক্ত অনুশীলন মাঠ এবং অভিজ্ঞ কোচের তত্ত্বাবধান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি মূল ভূখণ্ডে যাতায়াতের সীমাবদ্ধতা ও আর্থিক প্রতিবন্ধকতাও অনেক সম্ভাবনাময় খেলোয়াড়ের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন,বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ায় দুই শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণ প্রমাণ করে, ক্রিকেটকে ঘিরে তরুণদের আগ্রহ রয়েছে। এখন এই আগ্রহকে দক্ষতায় রূপান্তর করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই বড় চ্যালেঞ্জ। যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে কুতুবদিয়ার খুদে ক্রিকেটাররাও একদিন বড় মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার মতে, একদিনের বাছাই আয়োজনের পাশাপাশি ধারাবাহিক প্রশিক্ষণ, নিয়মিত প্রতিযোগিতা এবং নির্বাচিত খেলোয়াড়দের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে কুতুবদিয়ার ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি হবে। উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রিকেটসংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ