শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে, সেনাবাহিনীর প্রয়োজন নেই : ইসি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে, গত জাতীয় নির্বাচনের চেয়ে তিন গুন বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়ন থাকবে। তাই সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রাসক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এই আসনে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর আছে। আমরা আসা করছি আমরা এই পরিবেশেই সুন্দর ভাবে নির্বাচন সম্পূর্ণ করতে পারব।

এসময় সেনাবাহিনী প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আমরা এই উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছি না এবং মোতায়েন করা হবেও না। কারণ জাতীয় নির্বাচনের চেয়ে আমরা এখানে তিন গুন বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়ন রাখা হবে। তাই এখানে সেনাবাহিনীর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এবং এখানে আইনশৃঙ্খলার অবনতির কোনো সংঙ্কা নেই।

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি জানান, কেউ যাতে অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ না পান সেটি নিশ্চিত করা হবে। কেউ যদি কোনো ধরনের অপকর্ম করেন সেটা যেন প্রতিহত করা যায় সে ব্যবস্থাও গ্রহণ করা হবে।  পাশাপাশি তথ্য প্রযুক্তির সাহায্য নেয়া হবে। সেই সাথে পুলিশ, বিজিবি এবং এসআরবির সাথে বডি অন  ক্যামরা ও ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সকল বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ