শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধাকে হত্যা, জমি বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বাঁশ ব্যবসায়ী। রোববার (১১ অক্টোবর) রাতে নগরীর কেদুর মোড় ও পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় ঘটনা দুটি ঘটে।

নগরীর কেদুর মোড় এলাকায় নিহত বৃদ্ধার নাম বেলী খাতুন (৭০)। তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। চার ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির এক ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তাঁর সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বেলী খাতুনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী জানান, বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

অন্যদিকে, পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন জিয়ারুল ইসলাম (৪৫)। তিনি মৃত ওসমান আলীর ছেলে এবং বাঁশের তৈরি আসবাবপত্রের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জিয়ারুল ও অভিযুক্ত মিনারুল সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের পূর্বপুরুষদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। রোববার মিনারুল বিরোধপূর্ণ জমি এক ক্রেতাকে দেখাতে গেলে জিয়ারুলের পক্ষের লোকজন বিষয়টি জানতে পারেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে জিয়ারুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুটি ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ