শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর অংশগ্রহণের আহ্বান

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পদ্মা নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন বক্তারা।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরের নর্থ চ্যানেলের গোলডাঙ্গীর চরে এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। ‘জলবায়ু পরিবর্তন সবার জন্য ঝুঁকি, নারীর জন্য দ্বিগুণ হুমকি’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।

​জেলা মহিলা পরিষদের সহসভাপতি হাসিনা মোশাররফের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন পরিবেশ বিষয়ক সম্পাদক খুশি খন্দকার।

​সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হোসনেআরা খানম, সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও চরাঞ্চলের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এর ফলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি নারীদের ওপর তুলনামূলক বেশি প্রভাব ফেলে। তাই এ চ্যালেঞ্জ মোকাবিলায় নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দ্রুত জনসচেতনতা বাড়াতে হবে।

​সভা শেষে চরাঞ্চলে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং এ সংক্রান্ত কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ