শিরোনাম
◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল নৌকা, আহত ২০

সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার শেষ দিনে ফাইনাল দৌড়ের সময় দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিউ শারিরভিটা নামের একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় কমিটির সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালগোলা নামক স্থানে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দাবি, ফাইনাল দৌড়ের শেষ পর্যায়ে নিউ জনতার সংগ্রাম নৌকার লোকজন নিউ শারিরভিটা নৌকার ওপর হামলা চালান। এতে প্রায় ৮০ জন মাঝি-মাল্লা বহনকারী নিউ শারিরভিটা নৌকাটি ডুবে যায়।

ঘটনার পর প্রতিযোগিতার পেছনে থাকা দৌলতদিয়া নৌপুলিশ এবং আশপাশের অন্যান্য ট্রলারের সহায়তায় অংশগ্রহণকারীদের উদ্ধার করা হয়। পরে জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

রাত সাড়ে ৮টা পর্যন্ত আহত অবস্থায় লতিফ সরদার, সুজাত, মাসুদ শেখ, রাকিব শেখ, রওশন মোল্লা, শাহিন শেখ, সাদ্দাম শেখ, ইসরাইল ও আলাউদ্দিনসহ ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১২ জন নিউ শারিরভিটা নৌকার সদস্য।

আয়োজক কমিটির সদস্য মো. গোলাম মোস্তফা দাবি করেন, ফাইনাল দৌড়ের শেষ পর্যায়ে পিছিয়ে পড়ে নিউ জনতার সংগ্রাম নৌকার লোকজন ইচ্ছাকৃতভাবে নিউ শারিরভিটা নৌকার সদস্যদের ওপর হামলা চালান। এতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় কমিটির চারজনসহ ১৭ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কমিটির পক্ষ থেকে তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

নিউ শারিরভিটা নৌকার দলনেতা তৈয়ব আলী তপন দাবি করেন, ফাইনাল দৌড়ে পিছিয়ে পড়ার পর শেষ পর্যায়ে নিউ জনতার সংগ্রাম নৌকার লোকজন তাঁদের নৌকার ওপর উঠে লগি-বৈঠা দিয়ে হামলা চালান। এতে তাঁদের নৌকাটি ডুবে যায় এবং অনেক মাঝি-মাল্লা আহত হন। তাঁদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কারও মাথা ফেটেছে, কারও হাত বা পা ভেঙেছে বলে তিনি জানান। তাঁর ধারণা, একজন নিখোঁজ থাকতে পারেন। তবে সবাই এক জায়গায় জড়ো হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নৌকাটি তৈরি করতে প্রায় ১৩ লাখ টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, ঘটনার সময় তাঁরা ঘটনাস্থলের কাছেই ছিলেন। দুর্ঘটনার পরপরই পুলিশসহ আশপাশে থাকা অন্যান্য নৌকার লোকজন দ্রুত সবাইকে উদ্ধার করেন। নিখোঁজের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে রাজবাড়ীর গোদার বাজারসংলগ্ন পদ্মা নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

  • সর্বশেষ