শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফের হোয়াইক্যংয়ে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক সহ দুইজন নিহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যংয়ে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক সহ দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক মো. নুরুল আবছার।

নিহতরা হল- রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার কেফায়েত উল্লাহ’র ছেলে এনায়েত উল্লাহ (২৪) ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পন্ডিত পাড়া বাসিন্দা সজীব আলী (২৫)।

এদের মধ্যে এনায়েত উল্লাহ দুর্ঘটনা কবলিত অটোরিকশাটির চালক এবং অপরজন পেশায় ফেরিওয়ালা।
‎
‎ঘটনায় আহত হেলাল উদ্দিন, রুজিনা আক্তার ও আনোয়ারা বেগম। তারা সবাই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা। তবে ঘটনায় আহত অপর একজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

স্থানীয়দের বরাতে পরিদর্শক নুরুল আবছার বলেন, সকালে টেকনাফের কেরুনতলী এলাকায় হোয়াইক্যং স্টেশনমুখি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ী দুইটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত এবং ৪ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ী ২ টি জব্দ করেছে বলে জানান তিনি।

পরিদর্শক নুরুল আবছার জানান, নিহতদের মধ্যে অটোরিকশা চালকের লাশ উখিয়ার পালংখালী স্টেশনস্থ একটি হাসপাতালে এবং অপরজনের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

  • সর্বশেষ