শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ‎

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে জেলা শহরের ব্যস্ততম হাড়িভাঙ্গা এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় ৮টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎​সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও মামুনুর রশিদ।

প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের ফিটনেস যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে হাড়িভাঙ্গা এলাকার এ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় সংলগ্ন রংপুর-বুড়িমারী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশি করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস ও রুট পারমিট না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ৮টি মামলায় ৮ জন চালক বা মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় না নামার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।

‎​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চালক ও মালিকদের সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি।

‎​স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে চালকদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

  • সর্বশেষ