শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

ইফতেখার আলম বিশাল: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) রাজশাহী অফিসের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি এবং মশার বংশবিস্তারস্থল ধ্বংসের লক্ষ্যে  বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশা নিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। বিশেষ করে বাসাবাড়ি, অফিস, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান থেকে কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ