শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতায় সরাসরি আঘাত, সিইউজের প্রতিবাদ

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। একইসাথে এ হামলার ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও বর্বরতার উন্মত্ত প্রকাশ বলেও মন্তব্য করেন সিইউজে নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনা কোনোভাবেই  মেনে নেওয়ার মতো নয়।

তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চতর বিদ্যাপীঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে যে হামলা হয়েছে তা সভ্য সমাজে কল্পনাতীত। অনতিবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক প্রভাব যেন হামলাকারীদের দায়মুক্তির কারণ না হয়।

আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবীও জানান সিইউজে নেতৃবৃন্দ। একইসঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ