শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভয়নগরের ভৈরব নদে নিখোঁজের ২১ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

সুমিত কুমার ভৌমিক, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জুনায়েদের (৫) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ভৈরব সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১ টার দিকে দক্ষিণ দেয়াপাড়া এলাকায় কামরুলের ছেলে ফাহিম (৭) ও জুনায়েদ একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ পানিতে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তল্লাশি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। শিশুটিকে উদ্ধারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌপুলিশের সদস্যরা এবং খুলনার একটি ডুবুরি দল।

বৃহস্পতিবার সকালে ভৈরব ব্রিজের পাশে ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।

নওয়াপাড়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই রনজিত সেন বলেন, গতকাল নিখোঁজ হওয়া শিশুর মরদেহ আজ ভৈরব ব্রিজের পাশে ড্রেজারে আটকে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে।

  • সর্বশেষ