শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিজারের পর রোগীর পেটে গজ: ফরিদপুরে সমরিতা হাসপাতালের ওটি বন্ধ

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ​সিজারিয়ান অস্ত্রোপচারের পর রোগীর পেটের ভেতর 'সার্জিক্যাল গজ' রেখে সেলাই দেওয়া এবং চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় ফরিদপুর শহরের সমরিতা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছন।

এর আগে ​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালটির ওটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডলকে (২৪) গত ২৯ জুন প্রসবব্যথা উঠলে সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক লক্ষ্মী রানী দত্ত তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারে একটি কন্যাসন্তানের জন্ম হলেও এরপর থেকেই কনিকার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পেট অস্বাভাবিক ফুলে যাওয়াসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়।

Advertisement

​অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ১৯ আগস্ট দিবাগত রাতে তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা পেটের ভেতর সার্জিক্যাল গজ থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে তাৎক্ষণিক অস্ত্রোপচার চালিয়ে পেট থেকে গজ বের করা হলেও ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় কনিকা মণ্ডলের মৃত্যু হয়।

​নিহতের স্বামী অশান্ত মণ্ডলের দাবি, চিকিৎসক লক্ষ্মী রানী দত্ত ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়েছেন। ঘটনাটি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি আমলে নেয়। পরবর্তীতে কনিকা মণ্ডলের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।

​এদিকে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মূল কারণ ও ভুল চিহ্নিত করতে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ। তদন্ত শেষে কমিটি স্বাস্থ্য অধিদপ্তরে তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিলে সমরিতা হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধের নির্দেশনা জারি করা হয়।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, "তদন্ত কমিটির সুনির্দিষ্ট সুপারিশ ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সমরিতা জেনারেল হাসপাতালের ওটির কার্যক্রম বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে চিকিৎসায় কোনো ধরণের অবহেলা বা অনিয়ম রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

  • সর্বশেষ