শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী সরকারি আলাওল কলেজে শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ ও স্মার্টফোন জব্দ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলা সদ‌রে অব‌স্থিত একমাত্র সরকা‌রি ক‌লেজ হ‌লো সরকারি আলাওল কলেজ। ক‌লে‌জের পরীক্ষার ফলাফল,শিক্ষার্থী‌দের নানা ভি‌ড়িও সহ নানা কার‌ণে এ ক‌লেজ নি‌য়ে যখন সরব সবাই তখন ক‌লেজ কর্তৃপক্ষ  নং৩৮(ক)/২৬ নং বিজ্ঞপ্তি ​মূলে মঙ্গলবার সরকারি আলাওল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ​বাটন ফোন ব্যবহারের অনুমতি: তবে শিক্ষার্থীদের জরুরি যোগাযোগের প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করা যাবে।

কলেজের শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও সার্বিক স্বার্থে সকল শিক্ষার্থীকে উক্ত নির্দেশনা যথারীতি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অমান্য করলে কলেজ কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ব‌লে ক‌লেজের বিজ্ঞ‌প্তি সু‌ত্রে জানা যায়।

এরই প্রেক্ষি‌তে গতকাল বুধবার জারিকৃত নোটিশের ধারাবাহিকতায় সরকারি আলাওল কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহারের বিষয়ে নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্রেণিকক্ষে ব্যবহৃত ৪৮‌টি স্মার্টফোন জব্দ করা হয়েছে ব‌লে ক‌লে‌জের অধ‌্যক্ষ কাজী মোহাম্মদ সো‌লেমান জানান।

তি‌নি আ‌রো ব‌লেন, আজ প্রথম দি‌নের মত ৪৮‌টি মোবাইল জব্দ করা হয় ,তা অভিভাবক‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে, বুহস্প‌তিবার থে‌কে যারা স্মার্টফোন আন‌বে তা জব্দ করা হ‌লে আর দেওযা হ‌বে না। প্রতি‌দিন ৩জন ক‌রে শিক্ষক এটা তদার‌কি কর‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ