শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৬ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিবি পরিচয়ে তুলে নিয়ে হত্যা: ফরিদপুরের বোয়ালমারীর মামলার আসামি গ্রেফতার

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জ থেকে ডিবি পরিচয়ে অপহরণের পর ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলার অন্যতম তদন্তপ্রাপ্ত আসামি মো. মাসুদুর রহমান মাসুদ (৪০)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা সদরের পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ ঝিনাইদহের কোটচাঁদপুর থানার গালিমপুর এলাকার মো. রুস্তম আলীর ছেলে।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১০-এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

advertisement

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২০ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ভিকটিম ইব্রাহীম (৩৫) ও তাঁর চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন (২৬) গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এনার্জি পাম্প সংলগ্ন একটি খাবারের হোটেলে রাতে খাওয়া শেষ করছিলেন। হোটেল থেকে বের হওয়ার মুহূর্তে দুটি প্রাইভেটকারে আসা ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তাদের জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

​পরবর্তীতে আসামিরা গামছা দিয়ে তাদের হাত, মুখ ও চোখ বেঁধে শারীরিক নির্যাতন চালায় এবং সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে পিকআপচালক হোসেনকে জনমানবহীন স্থানে ফেলে দেওয়া হলেও ইব্রাহীমকে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করা হয়। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে ফরিদপুরের বোয়ালমারী থানার বনচাকী রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।

​এ ঘটনার পর নিহতের ভাই মোঃ ফরহাদ বাদী হয়ে ফরিদপুরের বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি বাড়ায়।

​এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস দল এসআরবি-৬-এর সহযোগিতায় ঝিনাইদহ সদর থানাধীন পোড়াহাটি এলাকায় অভিযান চালায় এবং হত্যা মামলার আসামি মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​এসআরবি জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ