শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২০ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে জমি অধিগ্রহণের টাকা পরিষোধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি

আজিজুল হক,বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় তিন বছর পার হতে চললেও এখনও প্রাপ্য ক্ষতিপূরণের অর্থ পাননি ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। দীর্ঘদিনের এই জটিলতায় তীব্র আর্থিক সংকট ও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো। 

সোমবার (২৮ সেপ্টম্বর) সকালে অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন ও ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে যশোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগীরা।

স্মারকলিপিতে ভুক্তভোগী জমির মালিকরা জানান, প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণের জন্য বন্দর কর্তৃপক্ষ তাদের জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়। নিয়ম অনুযায়ী অধিগ্রহণাধীন জমিতে নতুন কোনো স্থাপনা নির্মাণ, সংস্কার বা ভাঙা-গড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু দীর্ঘ তিন বছর অতিক্রান্ত হলেও অধিগ্রহণ কাজ শেষ হয়নি। ফলে মালিকরা যেমন নিজেদের জমি বা দোকানপাট স্বাভাবিকভাবে ব্যবহার ও ভাড়া দিতে পারছেন না, তেমনি পাননি কোনো ক্ষতিপূরণও। এতে তারা প্রতিনিয়ত আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ভুক্তভোগীরা আরও জানান, বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেছেন যে, অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে জেলা প্রশাসনকে প্রদান করা হয়েছে। 'অধিগ্রহণ আইন ২০১৭' এর ১১(১) ধারা অনুযায়ী—বন্দর থেকে ক্ষতিপূরণের টাকা পাওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসনকে তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করার কথা। কিন্তু আইনি নির্ধারিত সময় পার হয়ে গেলেও জেলা প্রশাসন থেকে সেই অর্থ পরিশোধের বাকি কার্যক্রম সম্পন্ন করা হয়নি।

ক্ষতিগ্রস্ত জমি মালিকদের পক্ষে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে যশোর জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে, যেন বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে জরুরি ভিত্তিতে অধিগ্রহণের বাকি আনুষ্ঠানিকতা শেষ করা হয় এবং প্রাপ্য ক্ষতিপূরণের টাকা দ্রুত হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

  • সর্বশেষ