কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সুলতানুল গণি চৌধুরী প্রকাশ লেদু মিয়ার অফিস,দোকান ও বোডিং জোর পুর্বক দখল করে টিনের ঘেরা দিয়েছিল রশিদ আহমদ গংএর লোক জন বৃহস্পতিবার রাতে। সে ঘটনার পর থেকে উভয় গ্রুপের মধ্যে মুখামুখি অবস্থান ও পাল্টা অবস্থানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছি স্থানীয় জনগন। অবশেষে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. রবিউল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে দখল উচ্ছেদ করে স্ব স্ব ব্যবসায়ীদের মালামাল সহ দোকান বুঝিয়ে দেয়।
এ সময় উভয় গ্রুপের কয়েকশত লোকজন উপস্থিত ছিল। সে সময় পুইছড়ির ইউপি সদস্য আবুল কাশেম সহ আরো বেশ কয়জন আহত হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। এসময় খোরশেদ ও বোরহান নামে দুজনকে আটক করে পুলিশ। ঘটনায় কেয়ারটেকার মিজানুর রহমান ওরফে কাজল বাদী হয়ে ৬জন জ্ঞাত এবং বেশ কিছু অজ্ঞাত রেখে মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ জানান।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরী প্রকাশ লেদু মিয়ার মালিকাধীন পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারে অবস্থিত চেয়ারম্যানের অফিস ,৮টি দোকান ,১৪টি রুম বিশিষ্ট লিজা বোডিং ও ম্যানেজারের রুম সহ দখল নেন মরহুম বশির আহমদ গংদের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মুখামুখি অবস্থায়। সোমবার সকাল থেকে সেটা প্রকট আকার ধারণ করে। সে সে খবরে থানা পুলিশ সেখানে গিয়ে টিন বেড়া উচ্ছেদ করে স্ব স্ব দোকান মালিকদের বুঝিয়ে দেয়। এ সময় পুলিশের কঠোর অবস্থান এবং জনরোষ থেকে রক্ষা পেতে দখল কারিরা ভবনের জানালা দিয়ে পালিয়ে যায় বলে জানান পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন মানিক। তিনি বলে অবৈধ দখলকারিরা পালিয়ে না গেলে বড় ধরনের একটা সংঘাত হতো।
পুঁইছড়ি ইউনিয়নের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, জনগনকে সরিয়ে দিতে গিয়ে নিজের ছোঁড়া ইটের আঘাতে আহত বলে জানান। সে জানায় এ সময় আরো বেশ কয়জন আহত হয়েছে ।তবে আহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কেয়ারটেকার মিজানুর রহমান ওরফে কাজল বলেন, চেয়ারম্যান ও ম্যানেজারের রুম সহ বোডিং এর অধিকাংশ রুম তছনছ ও লুটপাঠ করেছে বলে সে দাবী করেন এবং সেটা নিয়ে মামলা করেছে বলে জানান।
অপরদিকে জায়গার মালিক দাবীদার মরহুম বশির আহমদ গংদের কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরী হলেন বাঁশখালীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম সুলতান উল কবির চৌধুরীর ভাই ও বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর চাচা।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. রবিউল হক পুইছড়ির প্রেম বাজারের দোকান পাঠ দখল ও টিনের ঘেরা দেওয়ার বিষয়টি আমরা আমলে নিয়ে কোন ধরনের সংঘাত ছাড়া সমাধানের চেষ্টায় ছিলাম। তারই প্রেক্ষিতে সোমবার সকাল থেকে পুলিশেে বিশেষ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দখল উচ্ছেদ করে আগের মালিকদের বুঝিয়ে দেওয়া হয় বলে । তিনি বলেন কেউ যদি আইন অমান্য করে নিজের মত করে ক্ষমতা দেখাতে চায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে তিনি জানান।