শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫২ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রী নিখোঁজ

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন খানম (২৯) নামে সরকারি রাজেন্দ্র কলেজের এক ছাত্রী নিখোঁজ হয়েছেন।

​গত ২৩ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটের দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান তিনি। এরপর সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তাঁর কোনো খোঁজ না পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মা সাফিয়া বেগম। গত ২৭ সেপ্টেম্বর দায়ের করা জিডি নম্বর ২১১৩।

​জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ শারমিনের গায়ের রং ফর্সা, শারীরিক গঠন ছিপছিপে (চিকন), উচ্চতা প্রায় ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার এবং চুল কালো। নিখোঁজের সময় তাঁর পরনে বোরকা ছিল।

​কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং ওই ছাত্রীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ