শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় নিখোঁজের ২৩ মাসেও খোঁজ নেই কিশোর জিহাদের

আশিক রহমান: কুমিল্লার চান্দিনায় নিখোঁজের ২৩ মাস অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ১৩ বছরের কিশোর জিহাদের। ২০২৪ সালের ১৯ অক্টোবর শুক্রবার সকালে স্থানীয় মহিচাইল বাজার থেকে পিতার অটোরিকশাসহ নিখোঁজ হয় সে।

জিহাদ চান্দিনা উপজেলার হোসেনপুর গ্রামের দরিদ্র মোহাম্মদ আলীর একমাত্র ছেলে। পুত্রশোকে কাতর এই পিতা জানান, বারবার পুলিশের কাছে গেলেও ছেলের কোনো সন্ধান দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জিহাদের বাবা বলেন, ‘কুমিল্লার এমন জায়গা নাই যেখানে গিয়ে জিহাদের খোঁজ করি নাই। কোথাও কোনো খবর নাই। পুলিশ কইছে চেষ্টা করছে। কিন্তু কিছুই তো দেখতাছি না।’

প্রায় দুই বছরেও ছেলের খোঁজ না পেয়ে হতাশ মোহাম্মদ আলী। তবে এখনো আশায় বুক বেঁধে আছেন ছেলে একদিন ফিরে আসবে। সরকারের কাছে ছেলের খোঁজ দেওয়ার আকুল আবেদনও জানান তিনি।

মোহাম্মদ আলী বলেন, 'থানায় তহন আমি জিডি (সাধারণ ডায়েরি) করেছিলাম। পুলিশ কইছিল চেষ্টা করতাছে। কিন্তু এহনো তো জিহাদরে পাই নাই। চেষ্টা করলে পুলিশ আমার পুতেরে বাইর কইরা দিত পারব। এইডা আমি বিশ্বাস করি। দয়া কইরা যেন চেষ্টাডা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।'

এ বিষয়ে চান্দিনা উপজেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (পিএসআই) বদিউজ্জামান বলেন, 'ওই কিশোর কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, যে কারণে তার অবস্থান খোঁজে পাওয়া যাচ্ছে না। তারপরও আমার সকল থানায় ম্যাসেজ পাঠিয়েছি। তদন্ত অব্যাহত আছে।'

  • সর্বশেষ