শিরোনাম
◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য ◈ সমঝোতার নতুন ধারা: কার্যকর সংসদ গঠনে সরকার–বিরোধী একসুর ◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার ভোররাতে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। ​নিহত রকি কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে রকি বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় বিদ্যুতের তার চুরি করার চেষ্টা করছিলেন।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

advertisement

স্থানীয়রা লাশ দেখতে পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশকে খবর দেয়।

পরে এ খবর পেয়ে সকালে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ