শিরোনাম
◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য ◈ সমঝোতার নতুন ধারা: কার্যকর সংসদ গঠনে সরকার–বিরোধী একসুর ◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় চাইনিজ কুড়াল হাতে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় জলমহাল দখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের একটি ভিডিওতে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরকে হাতে একটি চাইনিজ কুড়াল নিয়ে ঘটনাস্থলে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।

এদিকে সৈয়দ তাওকিরের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, মামলা বাণিজ্য, মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করাসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগও স্থানীয়ভাবে উঠেছে।

advertisement

অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে সৈয়দ তাওকির এসব অভিযোগ অস্বীকার করেন। সংঘর্ষের সময় চাইনিজ কুড়াল হাতে থাকার বিষয়ে তিনি বলেন, সংঘর্ষ থামানোর জন্য অন্য একজনের হাত থেকে কুড়ালটি নিয়ে তিনি প্রতিপক্ষের দিকে এগিয়ে গিয়েছিলেন।

অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক বলেন, বিষয়টি সত্য, আমরা সবাই অবগত। তবে এ বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে পারব না।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল বলেন, বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে যাচাই-বাছাই করে সত্যতা পেয়েছি। এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে জানিয়েছি। জেলা নেতৃবৃন্দ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, বিষয়টি এখনো জানা নেই। দেখে ব্যবস্থা নেব।

  • সর্বশেষ