শিরোনাম
◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর নেতার হামলার অভিযোগ 

মোহাম্মদ শাহজাহান চৌধুরী ,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা সদরে মসজিদের দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবু ছিদ্দিক (৫৬) পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোড এলাকার বাসিন্দা ও মরহুম  হাজী আবদুস ছাত্তারের ছেলে।

২৬ সেপ্টেম্বর  শনিবার রাত ৮টার দিকে পটিয়া পৌর সদরের বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মোতোয়াল্লি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  চিকিৎসা গ্রহণ করেছেন। থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘হাজী আবদুস সাত্তার জামে মসজিদ’-এর একটি দোকান পাঁচ বছরের জন্য ভাড়া নেন  শাহজাহান চৌধুরী নামে এক ব্যাক্তি। তিনি পরবর্তীতে দোকানটি মো. ইমরান নামের এক ব্যক্তির কাছে উপ-ভাড়াটিয়া (সাব-লেট) হিসেবে হস্তান্তর করেন। শনিবার রাতে মসজিদের মোতোয়াল্লি আবু ছিদ্দিক বকেয়া ভাড়া আদায় করতে গেলে প্রথমে উপ-ভাড়াটিয়া ইমরানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরে  শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এলে তার সঙ্গেও মোতোয়াল্লির কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা মোতোয়াল্লি আবু ছিদ্দিককে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন বলে অভিযোগ ওঠে।

আহত মোতোয়াল্লি আবু ছিদ্দিক অভিযোগ করে বলেন, শাহজাহান চৌধুরী ও তার এক সহযোগীর নেতৃত্বে আমার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। মূলত মসজিদ কমিটিকে পাওনা ভাড়া না দেওয়ার উদ্দেশেই তারা এই ঘটনা ঘটিয়েছে।

তবে শাহজাহান চৌধুরী  বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, উক্ত মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী আমি । তিনি দাবি করেন, মোতোয়াল্লি নিজেই অতর্কিতভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হন। আমি তাকে কোনো মারধর বা কিল-ঘুষি মারিনি,তিনি একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবু ছিদ্দিক দাবি করেন এসংক্রান্ত বিষয়ে প্রতিকার প্রার্থনা করে শনিবার রাতে পটিয়া থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১২ জনের  বিরুদ্ধে  অভিযোগ দায়ে করেছেন।

  • সর্বশেষ