শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে ছোড়া গুলিতে আহত পরিচ্ছন্নকর্মী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, “গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, এটি অসাবধানতাবশত হয়েছে। পাখি তাড়ানোর জন্য আনসার সদস্য গাড়ি থেকে নামার সময় এটি হয়েছে।”

“গুলিটি তার মাংসে লেগেছে। তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন”, বলেন তিনি।

Advertisement

আহত পরিচ্ছন্নকর্মীর নাম রুবেল আহমদ। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় তিনি পাখি তাড়ানোর জন্য শর্টগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি গিয়ে লাগে পাশে থাকা পরিচ্ছন্নতা কর্মী রুবেলের কোমড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী একজনের দাবি, পাখি তাড়ানোর জন্য গাড়ি থেকে নেমে গুলি ছোড়ার নিয়ম রয়েছে। তবে মোজাম্মেল গাড়িতে বসেই গুলি ছোড়েছেন।

  • সর্বশেষ