শিরোনাম
◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানে ১০ লক্ষ টাকা জরিমানা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদর উপজেলা মারিয়া বিসিক শিল্প নগরীতে এম এম খান ফুডসকে ৪ লক্ষ টাকা,এশিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৩ লক্ষ টাকা,আজহার ফুড প্রোডাক্টস এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে  বিসিক শিল্প নগরীতে  ফখরুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত,  কিশোরগঞ্জ এর নেতৃত্বে  নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচার আদালতের  (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ এমরান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কিশোরগঞ্জ, জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকদার।

মারিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত এম এম খান ফুডস কে অস্বাস্থ্যকর  পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাতপন্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড, এশিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ ৩ লক্ষ টাকা অর্থদন্ড , আজহার ফুড প্রোডাক্টস এন্ড  বিস্কুট ফ্যাক্টরিকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বন রুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরা, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট, মাটির হাড়ি রেস্তোরাসহ বিভিন্ন খাদ্য স্থাপনায় অভিযান পরিচালনা করে  প্রাপ্ত অসংগতি দূরীকরণে মৌখিকভাবে সতর্ক করা হয়।

আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

  • সর্বশেষ