শিরোনাম
◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৌর বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ৫টায় নওগাঁ-০৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে বাজারে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত লিফলেটে দেশের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে ও নিয়ন্ত্রণে থাকার নানা তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া লিফলেটে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সরকারের সময় বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি মানুষের নিত্যপণ্যের দাম নাগালে রাখতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফেসিস্ট আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় বর্তমানে নিত্যপণ্যের বাজারে স্বস্তি বিরাজ করছে।  

এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আযম ভিপি রানা, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা এবং জেলা মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

  • সর্বশেষ