শিরোনাম
◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে নামের আংশিক মিল থাকায় কলেজ ছাত্রকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নামের আংশিক মিল থাকায় এক কলেজছাত্র ও ব্যবসায়ীকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার করা হচ্ছে। শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার পরিবারের পক্ষ থেকে এ দাবী করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ঝিনাইদহ জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তার ভাতিজা রাকিব হাসান বন্ধন একজন কলেজ ছাত্র ও ব্যবসায়ী। সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সারের ডিলার নিয়োগের জন্য তিনি আবেদন করেছেন। বন্ধনকে সামাজিক ভাবে হেয় করার জন্য ২০২৩ সালে ছাত্রলীগের একটি কমিটিতে তার সদস্য পদ রয়েছে বলে অপপ্রচার করা হচ্ছে। ওই কমিটিতে বন্ধন মিয়া নামের এক ছাত্রের নাম রয়েছে কিন্তু তার ভাতিজার নাম রাকিব হাসান বন্ধন। নামের আংশিক মিল থাকার কারণে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার করা হচ্ছে।


আব্দুল খালেক আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সময় তার ভাতিজা মিছিল-মিটিংয়ে ছিলেন। পুলিশের গুলিতে আহত হয়েছেন। এর স্বপক্ষে তিনি কিছু ছবি ও ভিডিও সরবরাহ করেন। এই অপ্রপচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আব্দুল খালেক।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাকিব হাসান বন্ধন, পাগলা কানাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমান মন্ডল, সাধারণ সম্পাদক গনজের আলী খাঁ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক উপস্থিত ছিলেন।

এদিকে কমিটির ব্যাপারে সদর থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি অনু মুঠোফোনে বলেন, আমরা ২০২৩ সালে একটিআহ্বায়ক কমিটি দিয়েছিলাম। সেই কমিটিতে বন্ধন মিয়া নামের এক ছেলের নাম রয়েছে। সেই বন্ধন আর রাকিব হাসান বন্ধন এই ছেলে নয়। রাকিব হাসান বন্ধনের সাথে আমাদের সংগঠনের কোন সম্পর্ক নেই।

  • সর্বশেষ