শিরোনাম
◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে মহাসড়কের শিশু হত্যা, শনাক্ত হলেও ধরাছোয়ার বাইরে অভিযুক্ত রায়হান

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শহরের তামান্না পার্ক এলাকায় বখাটে এক যুবকের বেপরোয়ারা মোটরসাইকেল চালানোয় প্রাণ গেলো রিক্তা খাতুন নামের ২০ মাস বয়সী এক শিশুর। এই ঘটনায় অভিযুক্ত বখাটে রায়হান ও তার স্ত্রী জ্যোতি শনাক্ত হলেও তারা রয়েছে ধরাছোয়ার বাইরে।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের তামান্না পার্ক এলাকায় চরমুরারীদহ গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের স্ত্রী তার ২০ মাস বয়সী কণ্যা শিশুকে নিয়ে রাস্তা পার হচ্ছিলো। সেসময় শৈলকুপার দুধসর গ্রামের রানা জোয়ার্দ্দারের ছেলে রায়হান তার স্ত্রী জ্যোতি খাতুনকে নিয়ে মোটর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গল্প করতে করতে শহরের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেলে রেফার্ড করা হয়। ঝিনাইদহ থেকে ফরিদপুরে নেওয়ার পথে মারা যায় শিশুটি। বেপরোয়া গতি ও মোটর সাইকেলে গল্প করার কারণে শিশুটি নিহতের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করলেও এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে তারা।

নিহতের পিতা প্রবাসী রেজাউল ইসলাম বলেন, আমার ছোট্ট শিশুটিকে মোটরসাইকেল ধাক্কা দিয়ে হত্যা করার পরও এখন আটক হয়নি বখাটে রায়হান। আমি আমার শিশু হত্যার বিচার চাই।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ