শিরোনাম
◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ২৩ দোকান-মার্কেট মালিককে সতর্ক করলো ফরিদপুর পল্লী বিদ্যুৎ

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরে রাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের যৌথ উদ্যোগে মোট ৯টি টিম জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।

​অভিযানকালে আবাসিক সংযোগ থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, অবৈধ রাস্তার বাতি, অটো রিকশা চার্জিং পয়েন্ট, গ্যারেজ এবং ফুটপাতে অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার হচ্ছে কি না তা নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। একই সাথে বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারের স্থিতি পর্যবেক্ষণ করা হয়।

​অভিযান চলাকালে রাত ৮টার পর সরকারি নির্দেশ অমান্য করে দোকান ও মার্কেট খোলা রাখার অপরাধে ২৩টি দোকান ও মার্কেট মালিককে চূড়ান্ত সতর্ক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, সিস্টেম লস কমানো, অবৈধ বিদ্যুতের ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তাদের এই ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ