শিরোনাম
◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভেজাল ওষুধ মজুদ: এক ব্যক্তির ২০ দিনের কারাদণ্ড

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের কোতয়ালী এলাকায় অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের দায়ে জিল্লুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ফরিদপুর) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)-এর যৌথ সহযোগিতায় কোতয়ালী এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া নকল, মোদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ মজুদ ও বিক্রির প্রমাণ মেলায় অভিযুক্ত জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর ও ভেজাল ওষুধগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে।

​এ বিষয়ে এসআরবি জানায়, জনস্বার্থে জালিয়াতি, নকল পণ্য ও ভেজাল ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ