শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৭ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিশ্চিতে এয়ার এ্যম্বুলেন্স যোগে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উন্নত চিকিৎসার জন্য আহত ওই শিক্ষার্থীকে এয়ার এ্যম্বুলেন্স যোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়। এদিকে আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতার জন্য উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েট পরিবার সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত বুধবার রাতে রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। এই ঘটনার পর তার মস্তিষ্কে রক্ত জমেছে। এমন অবস্থায় তিনি সংকটাপন্ন অবস্থায় কোমায় আছেন।

বৃহস্পতিবার সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এসময় তারা হাসপাতালের পরিচালক সহ চিকিৎসকবৃন্দের সাথে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাথায় তীব্র আঘাতের ফলে রাফিদের মস্তিষ্কে রক্ত জমে আছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকায় নেওয়া প্রয়োজন। তাৎক্ষণিক রুয়েট প্রশাসন আড়াই লাখ টাকা জোগাড় করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং রাফিদকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা করেন।

এদিকে রাফিদের চিকিৎসার জন্য রুয়েট প্রশাসন সহ শিক্ষার্থীদের পক্ষ থেকে চিকিৎসা ফান্ড সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। রাফিদের দ্রুত সুস্থতার জন্য রুয়েটের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

  • সর্বশেষ